সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদির সঙ্গে মিল রেখে ৪০ পরিবারের ঈদ উদযাপন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবার শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরাও অংশ নেন। ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসল্লি ২০১২ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা একই দিনে ঈদ উদযাপন করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যায়।

অন্যদিকে, ওই গ্রামের বাকি মুসল্লিরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন