নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ এএসআই আহত
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আহত এএসআই আজিজকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১৩১ বার পড়া হয়েছে