সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমারখালী পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কুমারখালী দারুল উলূম এন আই আনছার হাফিজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার কৃতি ছাত্র মো. আহমাদুল্লাহকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। তিনি ২০১৬ সালে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় বার্ষিক বোর্ড পরীক্ষায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। কুমারখালী যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া মিলনের নেতৃত্বে এসএসসি ব্যাচ ’৯৬-এর বন্ধুরা তার হাতে পুরস্কার তুলে দেন। আরো কয়েকজন ছাত্রকেও পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমারখালী দারুল উলূম এন আই আনছার হাফিজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহসহ ছাত্ররা।

অনুষ্ঠানের আলোচনা পর্বে এসএসসি ব্যাচ ’৯৬-এর সদস্যরা অ্যাডভোকেট জাকারিয়া মিলনের কুমারখালী পৌরসভার মেয়র পদে প্রার্থিতাকে সমর্থন জানিয়ে দলমত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বন্ধুত্বের বন্ধন ও ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে মিলনকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করবেন।

এসময় বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ ’৯৬-এর সদস্য জহিরুল ইসলাম, সুজয় চাকী, রাশেদ, রিপন, শিমুল মালিথা, টিটো, মোস্তফা, মাহমুদ শরীফ এবং কুমারখালী যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম রিপন।

সবশেষে বক্তব্য দেন ব্যাচ এসএসসি ’৯৬-এর বন্ধু, কুমারখালী যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া মিলন। বক্তব্যে তিনি বলেন, গত প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতা ও রোষানলের শিকার হয়ে আমি অনেক কষ্ট সহ্য করেছি। এই দীর্ঘ সময়টিতে নানা ধরনের চাপ, নির্যাতন ও প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু এরপরও ন্যায় ও আদর্শ থেকে একচুলও সরে যাইনি।”

তিনি আরও বলেন, আজকের এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, এটি আমাদের বন্ধুত্ব, ঐক্য এবং পারস্পরিক আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এসএসসি ব্যাচ ’৯৬-এর বন্ধুরা সবসময় আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

মিলন বলেন, আমি মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি কুমারখালীর মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে। আমি বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই আমি কাজ করতে চাই।

তিনি আরও যোগ করেন, আমার এই পথচলায় আপনাদের সবাইকে পাশে চাই। দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত। এই বিজয় শুধু আমার একার নয়, এটি হবে এসএসসি ব্যাচ ’৯৬-এর প্রতিটি বন্ধুর, কুমারখালীর প্রতিটি মানুষের।

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি, যেখানে থাকবে উন্নয়ন, ন্যায়বিচার এবং মানুষের কল্যাণ।

অনুষ্ঠান পরিচালনা করেন এসএসসি ব্যাচ '৯৬ এর বন্ধু সাংবাদিক রনজক রিজভী।

অনুষ্ঠানের শেষপর্বে ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ। এরপর সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন