সর্বশেষ

সারাদেশ

আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী : কলাপাড়ায় এমপি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী।

আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের দায়বদ্ধতার জায়গা যদি আমরা পালন করি, তাহলে সমাজটা আরও বেশি সুন্দর হবে। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আমরা এগিয়ে চলছি। এজন্য আপনাদের সব সময় পাশে চাই।”

বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মোশাররফ আরও বলেন, “ইউনুস সরকারের অনেক কাজ দেখেছি। কিন্তু ইন্টারনাল অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে এসব সমস্যা সমাধান করে একটি নতুন বাংলাদেশের সূচনা করা সম্ভব হবে বলে আমি আশা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু এবং প্রেসক্লাব সম্পাদক অমল মুখার্জী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সাংবাদিকরা এমপি এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় তাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। পরে তিনি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইফতার ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা বিএনপি এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন