মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ৬
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলার চাদঁপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কানাইনগর এলাকায় ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন গুরুতর জখম হয়েছেন।
বৃহস্পতিবার ঘটনায় মামলার পর দুপক্ষের ৬ জনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। জাকির গ্রুপের মামলার বাদী রুবি বেগম ও রশিদ, এবং সেলিম গ্রুপের মামলার বাদী মোঃ রফিক।
তিনি আরও জানান, মোংলার কালিকাবাড়ি এলাকায় একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মামলার পর ৬ জনকে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। রশিদ গ্রুপের রশিদসহ ৩ জন—সেলিম, ওহিদ, ফরিদ—এবং জাকির গ্রুপের সোরহাপ ও আলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে ওই চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে সেলিম হাওলাদারের পক্ষে আঃ রশিদ গ্রুপ ও জাকির গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে কানাইনগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে রশিদ গ্রুপের কাশেম, জাফর, ওহিদ, লাখী বেগম, জাহিদ, ফরিদ ও ওহিদুলসহ ১১ জন রক্তাক্ত জখম হন। অন্যদিকে জাকির গ্রুপের মালেক, আলাম, আঃ সোরাপ ব্যাপারী, কালাম, ওসমান, আলামিন ও রোকেয়া বেগমসহ অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলায় প্রায় ৭৫টি মাছের ঘের দখলের ঘটনা ঘটেছে।
১৩২ বার পড়া হয়েছে