সর্বশেষ

সারাদেশ

রপ্তানি জটিলতায় ভোলাহাটের কুমড়া চাষিরা বিপাকে, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক কৃষক।

তবে চলতি মৌসুমে রপ্তানি প্রক্রিয়ার জটিলতায় চাষিরা পড়েছেন চরম সংকটে। বাজারে পর্যাপ্ত ক্রেতা না থাকায় উৎপাদিত কুমড়া বিক্রি করতে না পেরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মৌসুমে ভোলাহাটে প্রায় ৫০ হাজার মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু রপ্তানি কার্যক্রম স্বাভাবিক না থাকায় সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়ভাবে দেখা গেছে, উপজেলার তালপল্লী এলাকায় রাস্তার দুপাশে মিষ্টি কুমড়া সাজিয়ে বিক্রির জন্য বসেছেন চাষিরা। কিন্তু ক্রেতার অভাবে অনেক কুমড়া অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এতে করে কৃষকদের লোকসানের আশঙ্কা দিন দিন বাড়ছে।

গোহালবাড়ী এলাকার চাষি সেলিম জানান, তিনি গত চার বছর ধরে মিষ্টি কুমড়া চাষ ও রপ্তানির সঙ্গে যুক্ত। কিন্তু চলতি মৌসুমে রপ্তানি বন্ধ থাকায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উৎপাদন খরচ তুলতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে তার।

একই এলাকার আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা কম হয়েছে। এর সঙ্গে পরিবহন সংকট, রপ্তানি জটিলতা এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা যুক্ত হয়ে বিক্রি আরও বাধাগ্রস্ত করছে। ফলে কৃষকেরা তাদের প্রাপ্য মূল্য পাচ্ছেন না।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বাজার অবকাঠামোর উন্নয়ন ছাড়া রপ্তানির সম্ভাবনা টেকসই করা সম্ভব নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনতান আলী জানান, উৎপাদনের সময়সূচির পরিবর্তনের কারণেও রপ্তানি কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত রপ্তানি ও বাজারসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন