সর্বশেষ

সারাদেশ

ঈদ সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে ৫০ ভলেন্টিয়ার নিয়োগ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্র সৈকতে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে তাদের নিয়োজিত করা হয়েছে।

আসন্ন ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভলেন্টিয়ার কার্যক্রম বাস্তবায়নের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেলে পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁ বলরুমে ভলেন্টিয়ারদের নিয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, চট্টগ্রাম রিজিওন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন।

এ সময় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের সদস্য ও ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নুজহাত ইয়াসমিন বলেন, পূর্বে সৈকতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। চলতি বছরে যেন এমন ঘটনা না ঘটে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ভ্রমণ আনন্দমুখর করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে।

তিনি আরও জানান, কক্সবাজারে আগত পর্যটকদের টমটম চালক, ছিনতাইকারী ও অসাধু ব্যবসায়ীদের দ্বারা হয়রানিসহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন