সর্বশেষ

সারাদেশ

নড়াইলে দুই টাকায় ঈদ বাজারে খুশি শিশুরা

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে মুস্তারী কমপ্লেক্সে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুই টাকার ঈদ বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের শিশু-কিশোররা নতুন পোশাক কিনে দারুণ আনন্দিত হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন নামমাত্র মূল্যে নতুন পোশাক বিক্রির উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ আয়োজনের সুযোগ পেয়েছে ১০০ জন শিশু-কিশোর।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ জানান, “২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের সংগঠন আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে আমরা ঈদসহ বিভিন্ন উৎসবে এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছি। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করি। পারিবারিক সহযোগিতা এবং পড়ালেখার খরচ থেকে সংরক্ষিত অর্থ ব্যবহার করে আমাদের ৪৫ জন সদস্য সবসময় মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল মুস্তারী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতী চক্রবর্তী, লিজা ও সৈয়দ পিয়াসসহ অন্যান্য সদস্যরা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন