সর্বশেষ

সারাদেশ

তারাকান্দায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং সার্কেল অফিসারের তত্ত্বাবধানে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানবীর আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর সজীব কুমার দাস ও এএসআই খলিলুল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ ফখরুল আলম (পিতা: জালাল উদ্দিন), বসবাস দোহালিয়া বালিখা, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ। পুলিশ সূত্রে জানা যায়, তিনি ঢাকার মতিঝিল থানার মামলা নং ৬৪(৪)০৪, বিশেষ ট্রাইব্যুনাল নং ৯০০/০০, জিআর (সাজা) মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি একটি অস্ত্র মামলায় দণ্ডিত ছিলেন।

গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ফখরুল আলমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন