সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের একটি বহুতল ভবনে লাগা আগুনের ধোঁয়ায় দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী, চট্টগ্রামের পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস এবং পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চতুর্থ তলার ওই টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ সময় ভবন থেকে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহতদের মধ্যে দুইজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন