সর্বশেষ

সারাদেশ

বাবুগঞ্জে রাজার বের খাল পুনঃখননের কাজের শুভ উদ্বোধন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় রাজার বের খাল পুনঃখননের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ-বরিশাল আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুলল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও, জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বরিশাল, প্রকল্পটির কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন