সর্বশেষ

সারাদেশ

ঈদে নিরাপত্তা জোরদার, বরিশালে বিশেষ পরিকল্পনা র‌্যাব-৮ এর

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ঈদকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‌্যাব-৮।

সংস্থাটির অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বুধবার বরিশাল নগরীর বাস টার্মিনাল, বাজার এলাকা পরিদর্শন এবং লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা বলার পর লঞ্চঘাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করছে র‌্যাব। অজ্ঞান পার্টি ও মলম পার্টির মতো প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব-৮ অধিনায়ক আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বোচ্চ সংখ্যক টহল মোতায়েন করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ সময় র‌্যাব-৮ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন