সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব।

সংগঠনটির উদ্যোগে কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, সমাজের নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তারা ঈদকে কেন্দ্র করে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

২০১২ সালে প্রতিষ্ঠিত কুয়াকাটা তরুণ ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহফুজ আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এবারের ঈদেও নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের কাছে উপহার পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের সভাপতি এইচ এম রাসেল জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা নিজেদের অর্থায়নে কুয়াকাটার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। প্রতি বছর ঈদ ও কোরবানির সময় অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন