সর্বশেষ

জাতীয়

সাভারে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী বাসকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নওগাঁ পরিবহন ও আলহামরা পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাস দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত আদায়কৃত টাকা তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দিতে নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন