সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, হতাহতের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ব্যস্ততার মধ্যেই বগুড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস।

ট্রেনটির অন্তত ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে বগুড়ার সান্তাহার সংলগ্ন ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহার স্টেশনে নির্ধারিত বিরতি শেষে চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই হঠাৎ ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে অন্তত ৭টি বগি রেললাইন থেকে ছিটকে যায়।

দুর্ঘটনার সময় ট্রেনটির ছাদেও অসংখ্য যাত্রী ছিলেন। ঈদে বাড়ি ফেরার তাড়নায় ঝুঁকি নিয়েই অনেকেই ছাদে উঠে যাত্রা করছিলেন। লাইনচ্যুতির ধাক্কায় ছাদে থাকা কয়েকজন যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত ও হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ঈদে ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে, আবার অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন পরবর্তী সিদ্ধান্তের জন্য।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার কাজ শেষে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন