গোপালগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বন কর্মকর্তা গ্রেফতার
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদার কোটালীপাড়া উপজেলার এস্কেন্দার হাওলাদারের ছেলে।
ওসি মো: রিয়াদ মাহমুদ জানান, দাদুকে একটি মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সেই ভিত্তিতে আজ বুধবার সকালে চিতশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণে জানানো হয়েছে, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসাবে যোগদান করে কর্মরত রয়েছেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি তার সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে তিনি ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন।
সম্পদ বিবরনীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখল করছে বলে জানিয়েছেন। তবে দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়। তথ্য বিবরনীতে দিদারুল ইসলাম হাওলাদার জ্ঞাত আয় বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করেছেন। যা মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এই ঘটনায় ২০০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭, ০৮-১০-২০২৪।
১২২ বার পড়া হয়েছে