সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে অবৈধ পেট্রোল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধে মো. বাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধভাবে ৭ ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মজুদ করার অপরাধে বাবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী জানান, জ্বালানি তেল পেট্রোল মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ পেট্রোল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। জব্দ তেল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


উল্লেখ্য, রাতের আঁধারে গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে তেলের লড়ি থেকে পাইপের মাধ্যমে তেল নামিয়ে ড্রামে করে তেল মজুদ করা হতো। পরে বিষয়টি জানাজানি হয় স্থানীয়দের মাঝে। প্রতি লিটার তেল ১৪০ টাকায় বিক্রি করতো ব্যবসায়ী বাবুল ইসলাম।

তবে বাবুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন