সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলের আগুনে বিধবার বসতঘর পুড়ে নিঃস্ব

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের হেনয়ারা বেগম (৫৫)। ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে তার স্বামী শাহ আলম শেখ মারা যান।

বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। আর ছোট ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

কিন্তু নেশার টাকা না পেয়ে দুঃখিনী মা হেনয়ারা বেগমকে ঘর থেকে বাইরে বের করে বসতঘরে আগুন ধরিয়ে দেয় মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম। এতে হেনয়ারা বেগম একমাত্র মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

কান্না জড়িত কণ্ঠে হেনয়ারা বেগম আরও বলেন, "আমার মাথা গোঁজার ঠাঁই টুকুও এখন পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এতো শোক আমি কি করে সহ্য করব? আমি এখন কি করে বাঁচব?"

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। কিন্তু হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত ছেলে শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসলেও মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম আরও বলেন, "আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো, যার কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।"

প্রতিবেশী জামির আলী বলেন, "শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। গতকাল মঙ্গলবার রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসতঘরে আগুন দেয়। আমরা আগুন নেভানোর জন্য ছুটে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।"

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ বলেন, "এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন