সর্বশেষ

সারাদেশ

মাত্র ১০ টাকায় ঈদ সামগ্রী: ইয়াহামা রাইডার ক্লাবের উদ্যোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রিক্সা চালক শফিকুর রহমান। সংসারে রয়েছে মা, বাবা, স্ত্রী এবং ছেলেমেয়ে। ৬ সদস্যের পরিবারের ভরণপোষণ করতে সারাদিন রিক্সা চালাতে হয় তাকে।

প্রতিদিন সকাল থেকে রাত অবধি রিক্সা চালিয়ে আয় হয় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। এই আয়ের মধ্যে থেকে দিতে হয় রিক্সা ভাড়া। যা থাকে, তাই দিয়েই সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে।

ফলে পরিবারের জন্য ঈদের বাজার যেন কার কাছে আকাশ-কুসুম স্বপ্ন। তবে ইয়াহামা রাইডার ক্লাবের সহায়তায় মাত্র ১০ টাকায় সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, কিসমিচ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ কিনতে পেরেছেন তিনি।

শফিকুর রহমান জানান, এসব পণ্য বাজার থেকে কিনতে গেলে অন্তত ৬০০ টাকার প্রয়োজন হতো। যা আমার রিক্সা চালিয়ে দুই দিনের আয়। দুই দিনের আয় দিয়ে এসব পণ্য কিনতে গেলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হতো। কিন্তু এখান থেকে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুব খুশি। ঈদের দিনে অন্তত পরিবারের সদস্যদের মুখে একটু সেমাই তুলে দিতে পারব।

শুধু রিক্সা চালক শফিকুর রহমান নয়, এমন খুশি ১০ টাকায় ঈদ সামগ্রী কিনতে আসা অসহায় মানুষগুলোও পেয়েছেন।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছে ইয়াহামা রাইডার ক্লাব নামের একটি সংগঠন। জেলা শহরের লঞ্চঘাট এলাকায় ইয়াহামা রাইডার ক্লাবের সদস্যরা ঈদ পণ্যের প্যাকেট নিয়ে বসেন। পরে তারা বঙ্গবন্ধু সড়কে চলাচলরত রিক্সা চালক, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে মাত্র ১০ টাকায় ঈদ পণ্যের প্যাকেট বিক্রি করেন।

এই প্যাকেটে সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, কিসমিচ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ রয়েছে।

রিক্সা চালক মো: শরিফুল ইসলাম বলেন, “রিক্সা চালিয়ে যে আয় হয় তা দিয়ে সেমাই-চিনি কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে দেখলাম ভাইয়েরা ১০ টাকায় বিভিন্ন জিনিসের প্যাকেট বিক্রি করছেন, তা দেখে কিনে নিলাম। ঈদের দিনে পরিবারে সদস্যদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারব।”

অপর ক্রেতা জাকির মুন্সী বলেন, “এখান থেকে ১০ টাকায় কিনতে পেরে খুব খুশি লাগছে। বাজার থেকে কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা লাগতো। এতে চিনি, সেমাই, দুধ, গরম মসলাসহ বিভিন্ন জিনিস রয়েছে।”

ইয়াহামা রাইডার ক্লাবের সদস্য শুভ মণ্ডল বলেন, “ঈদের সময় অনেকে টাকার অভাবে চিনি, সেমাই, দুধ কিনতে পারেন না। এসব অসহায় মানুষদের জন্য আমরা চিনি, সেমাই, দুধ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ দিয়ে প্যাকেট করে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। এতে এসব মানুষগুলো সহজে পরিবারের জন্য একটু ভালো খাবার কিনতে পারছে। আমাদের ক্লাবে যত সদস্য আছে, তারা সাধ্যমত অর্থ দিয়ে এই কাজটি করছেন। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে এসব অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটবে।”

ইয়াহামা রাইডার ক্লাবের অপর সদস্য মো: শিমুল হোসেন সাগর বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছি। কারণ বিনামূল্যে দিলে এসব মানুষের আত্মসম্মানের আঘাত হবে। যে কারণে আমরা মাত্র ১০ টাকায় ঈদ সামগ্রী বিক্রি করছি। আর ১০ টাকায় দিতে পেরে আমরা যেমন খুশি, তেমনি কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম। ঈদের দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন