সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার আসামি ফয়সাল গ্রেফতার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা, বিস্ফোরক আইনের মামলাসহ মোট ১২টি মামলার আসামি ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল নাওড়া এলাকার আব্দুল মাতিনের ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানিয়েছেন, ফয়সালের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারপিট এবং বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১২টি মামলা রয়েছে। এদের মধ্যে কয়েকটির ওয়ারেন্ট জারি ছিল এবং দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

ওসি সবজেল হোসেন আরও জানান, পুলিশের কাছে তথ্য ছিল যে ফয়সাল নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালকে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন