সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে মো. জুনায়েদ আলী (২.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথে ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশু জুনায়েদের মৃত্যু হয় এবং অন্তত ৬ জন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় জড়িত ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন