সর্বশেষ

সারাদেশ

সিসিকের ৮২৭ পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে নগরভবন প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রতিটি কর্মীর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এ হিসেবে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার এবং পরিবহন শাখার ড্রাইভারদেরও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তাঁর উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এ অনুদান পেয়েছেন। তিনি এ ধরনের উদ্যোগকে ব্যতিক্রমী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে আসেন। তাই নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, প্রায় ১০ লাখ মানুষের এ নগরে প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হয়। সীমিত জনবল দিয়ে এ বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনা করা কঠিন। তাই নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ঘর থেকেই বর্জ্য পৃথকীকরণে অভ্যস্ত হতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন। এর আগে গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন