সর্বশেষ

সারাদেশ

ধর্মীয় নেতাদের নিয়মিত ভাতা দেওয়ার ঘোষণা : নাটোরে হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্ম যাজকদের নিয়মিত সম্মানী ভাতা প্রদান করা হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোর শহরের এনএস কলেজ সরকারি মাঠে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দুলু বলেন, ফারাক্কা ও তিস্তা ব্যারেজ বন্ধ থাকার কারণে উত্তরাঞ্চলে পানির সংকট দেখা দিয়েছে। এ কারণে পানির সংরক্ষণ অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন এবং তার সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে খাদ্য ঘাটতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা জামায়াতের আমীর ডা. মীর নূরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন