সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছে মোল্লা মানবতা ফাউন্ডেশন

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মোল্লা মানবতা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা উত্তরপাড়া এলাকার মাহবুব আদর্শ বিদ্যাপিঠ স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সচ্ছল মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

এ সময় মোল্লা মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন