নোয়াখালী হাতিয়া ইউএনওর অশ্লীল ভিডিও ভাইরাল, সত্যতা নিয়ে ধোঁয়াশা
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা, সমালোচনা ও বিভ্রান্তির ঝড় উঠেছে।
ভিডিওতে ইউএনওকে ঘিরে কিছু অশ্লীল দৃশ্য থাকার দাবি উঠলেও, তার পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। তিনি জানান, এর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটির সত্যতা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির ব্যবহারে বিভ্রান্তিকর ভিডিও তৈরি সম্ভব, তাই বিষয়টি যাচাই-বাছাই জরুরি। স্থানীয়রা বলছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে।
নেতৃস্থানীয় মহল ও সচেতন নাগরিকেরা সতর্ক করে বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ভিডিও দ্রুত প্রচার না করে যাচাই-বাছাই করে শেয়ার করা উচিত। এতে ব্যক্তির মানসম্মান ক্ষুণ্ন হতে পারে এবং সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। তবে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা ও ঘটনার পটভূমি জানতে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত ও বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
১৩২ বার পড়া হয়েছে