সারাদেশ
ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত ঔষধের প্যাকেটে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং মূল্য তালিকা না রাখার মতো লঙ্ঘন ধরা পড়েছে।
গোপালগঞ্জে ভোক্তা অধিকার অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত ঔষধের প্যাকেটে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং মূল্য তালিকা না রাখার মতো লঙ্ঘন ধরা পড়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের ঘোনাপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।
অধিকর্তার বরাত দিয়ে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে মোল্লা মেডিকেল হলকে ঔষধের প্যাকেটে স্যাম্পল রেখে বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারের মুন্না সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মূল্য তালিকা না রাখার অপরাধে ইমরান ফল ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সৈয়দা তামান্না তাসনিম জানান, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন