চাঁপাইনবাবগঞ্জে তিন খালের খনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে নতুন আশা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণের জন্য সোমবার নতুন উদ্যোগ নেওয়া হলো। সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় ‘নবাব খাল’সহ তিনটি গুরুত্বপূর্ণ খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ স্মরণ করান ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত খাল কাটা কর্মসূচির তাৎপর্য। তিনি বলেন, “খাল খননের মূল লক্ষ্য হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি, বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ সুবিধা নিশ্চিত করা।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সরকার জনকল্যাণমূলক উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় উপাসনালয়ে সম্মানি ভাতা চালু হয়েছে, এবং অচিরেই ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ এবং সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবাব খাল, নয়াগোলা ও রেলওয়ে বরোপিট খালের খনন কাজের ফলে রুহুলবাধ ও বড় ছেঁড়া এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।
১০৫ বার পড়া হয়েছে