সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় অবৈধ পুকুর ভরাটে সাংবাদিকদের বাধা, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সরকারি অনুমতি ছাড়া একটি পুকুর ভরাটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বাধার মুখে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে পাটগাতি ইউনিয়নের বাঘিয়ারকুল (বাগানবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাঘিয়ারকুল গ্রামের বিশ্বজিৎ মন্ডল তার বাড়ির সামনে থাকা একটি নিজস্ব পুকুর বালি দিয়ে ভরাট করছিলেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০০২) অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে পাটগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ সাংবাদিকদের ওপর চড়াও হন এবং সরাসরি বাধা প্রদান করেন।

উত্তেজিত হয়ে নান্টু শেখ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই জায়গায় বালি ফ্যালানো তার নিজের ব্যাপার, প্রশাসন দেখবে। ইউএনওর কাছে রিপোর্ট করুন।” তিনি কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং স্থানীয় সহকারী শিক্ষক রাম বৈরাগীও তার সাথে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে অশুভ আচরণ করেন।

বিশ্বজিৎ মন্ডলের পরিবারের অদ্ভুত যুক্তি ছিল, তার ভাগিনা বিয়ে করার কারণে ঘর নির্মাণের জন্য পুকুর ভরাট করা হচ্ছে। তবে পরে তিনি ফোনে বলেছিলেন, “যত টাকা লাগবে ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে আসব।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সচেতন মহল বলেন, একজন রাজনৈতিক নেতার এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং আইনের শাসনের পরিপন্থী। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন