সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ী জেলা পরিষদের নবাগত প্রশাসক আব্দুস সালাম মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

পরে নবাগত প্রশাসক রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে সেখানে কর্মকর্তা ও কর্মচারীরাও তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এই সময় আব্দুস সালাম মিয়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। এছাড়াও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজবাড়ী ১ ও ২ আসনের সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন