সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সরকারি যাকাত অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ২০২৫–২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ অনুষ্ঠান-২০২৬ আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা জাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন, মুন্সীগঞ্জ সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের অর্থ ২১ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে প্রতি জন ৬,৫০০ টাকা করে প্রদান করা হয় এবং ১ জনকে ৬,৮০০ টাকা দেওয়া হয়। এতে সর্বমোট ১,৩৬,৮০০ টাকা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা সম্ভব হয়েছে।

সভায় যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। জেলা যাকাত কমিটির নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সঠিক উপকারভোগীর তালিকা প্রণয়ন ও অর্থের যথাযথ বিতরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পবিত্র রমজান মাসে যাকাতের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন