সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, এক কৃষক, এক শিশু ও এক অজ্ঞাতপরিচয় নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় ট্রাকের চাপায় কৃষক ইমন মিয়া (২৬) ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে তার গরুটিও মারা যায়। ইমন মিয়া কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

এরপর দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইরফান (১৬) কে মৃত ঘোষণা করেন। নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে এবং সে কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ওই ঘটনায় আহত অপর যুবক নৌশাদ (২০) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এদিকে একই দিন দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন।

অপরদিকে বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম পৃথক এসব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন