সর্বশেষ

সারাদেশ

ভিজিএফের চাল না পেয়ে পলাশবাড়ীতে সড়ক অবরোধ, চেয়ারম্যানের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভিজিএফের চাল না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির মাধ্যমে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। সোমবার সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে কয়েকজন লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য বাবু মিয়া, ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি সহায়তা থেকে তাদের বঞ্চিত করা এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সড়ক অবরোধের কারণে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কার্ডধারীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন