সর্বশেষ

সারাদেশ

ঈদ যাত্রায় কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চান এমপি ড. আতিক মুজাহিদ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–কুড়িগ্রাম–ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয়ে তিনি সোমবার (১৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি ডিও লেটার প্রদান করেছেন।

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবিকা নির্বাহের জন্য জেলার বিপুলসংখ্যক মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। প্রতি বছর ঈদের ছুটিতে এসব কর্মজীবী মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ জেলায় ফিরে যান। কিন্তু বর্তমানে ঢাকা–কুড়িগ্রাম রুটে চলাচলকারী ট্রেনের সংখ্যা ঈদের সময়ের অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, সড়কপথে দীর্ঘ যানজট ও পরিবহন সংকটের কারণে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এতে বেশি ভোগান্তির শিকার হন। তাই কুড়িগ্রামসহ রংপুর বিভাগের মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা–কুড়িগ্রাম–ঢাকা রুটে অন্তত ২ থেকে ৩টি অতিরিক্ত ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালুর প্রয়োজন রয়েছে।

ড. আতিক মুজাহিদ বলেন, “কুড়িগ্রামের ঘরমুখো মানুষ যেন নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারেন এবং ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে যোগ দিতে পারেন—সেই লক্ষ্যেই রেলপথ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন জানিয়েছি। এই দাবি বাস্তবায়ন হলে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ সবসময় জেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঈদে মানুষের যাত্রা সহজ করতে তিনি রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর আবেদন করেছেন। এ দাবি বাস্তবায়ন হলে ঢাকায় কর্মরত কুড়িগ্রামবাসীর ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন