সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তা রক্ষা গড়ে তুলি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রবিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে জেলা ক্যাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তব্য দেন নড়াইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের মৌলিক অধিকার নিয়ে একটি ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘোষণার স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর ১৫ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের ভোক্তা সংগঠনগুলোর ফেডারেশন কনজিউমারস ইন্টারন্যাশনাল (সিআই)-এর সদস্য সংগঠনগুলো এই দিবস পালন করে থাকে।

তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করা এবং ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে ভোক্তাদের অধিকার রক্ষার জন্য ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। তবে বর্তমান বাস্তবতায় বাজার তদারকি আরও জোরদার করা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

প্রতিবাদ সভায় ক্যাবের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মানহীন, ভেজাল ও নকল পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া; পণ্যের সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করা; পণ্যের লেবেলিং ও প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণামূলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি জোরদার করা; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-কে যুগোপযোগী করতে দ্রুত সংশোধন করা; এবং অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ডিজিটাল কমার্স পলিসি ২০২০ (সংশোধিত) ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ কার্যকরভাবে বাস্তবায়ন করা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি কোহিনুর আক্তার ও ইমান আলী মিলন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, সদস্য মুন্সী আসাদুর রহমান, আব্দুস সাত্তার, স্বপ্না রানী রায়, নজরুল ইসলাম, সৌরভ মুখার্জী ও হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আদালত চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা ক্যাবের সদস্যবৃন্দ, যুব ক্যাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন