জাতীয়
আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য চালু হতে যাওয়া ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য চালু হতে যাওয়া ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালুর বিষয়ে আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সংসদ সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী পহেলা বৈশাখে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন