সর্বশেষ

জাতীয়সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশকক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
আন্তর্জাতিকইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতে অবস্থিত আলি আল সালেম এবং আরিফজান ঘাঁটিতেও শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের একটি শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এদিকে বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলা হয়, তিনি জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন