সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র দাস (৪৫)। এ ঘটনায় এখন পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধারে সন্ধ্যা নদী ও আশপাশের এলাকায় ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি গোপাল চন্দ্র দাসের বলে শনাক্ত করেন। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত তার বিচ্ছিন্ন মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রাত প্রায় ১১টার দিকে রাজু নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নিহত গোপাল চন্দ্র দাস বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র দাস ও আটক দুই ব্যক্তি পরস্পরের পরিচিত এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

পিরোজপুরের পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেখানে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের মোটরসাইকেলে তিন ব্যক্তি মামুন মিয়ার ইটভাটায় প্রবেশ করেন। এরপর বিকেল ৩টা ২৭ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত সেখান থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ভাটার এক কর্মচারী নদীর পাড়ে গিয়ে মাথাবিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রোববার (১৫ মার্চ) পিরোজপুরের পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন