মুসলিম উম্মাহকে ইরান ও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান গোলাম মোস্তফার
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি) চেয়ারম্যান ও বিশ্লেষক মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া মুসলিম উম্মাহকে ইরান ও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিয়া-সুন্নীর বিভাজন তৈরি করার চেষ্টা সাম্রাজ্যবাদী শক্তির দালালদের পরিকল্পনার অংশ।
শনিবার (১৪ মার্চ) ভিসিসি কার্যালয়ে সুপ্রিম কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র-ইস্রায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং উত্তেজনার ফলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।”
গোলাম মোস্তফা আরও বলেন, ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং আল-আকসা মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শন করাই ইরানকে হামলার শিকার করেছে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জীবন, নেতৃত্ব ও আত্মত্যাগকে মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সুপ্রিম কাউন্সিলের সদস্য আকবর মোহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসার আলী, নারী সংগঠক মিতা রহমান, সুফী মুহম্মদ সুমন মিয়া, জাহিদুল ইসলাম ও লেখক আহমেদ রফিক প্রমুখ।
গোলাম মোস্তফা অবিলম্বে ইরান ও ফিলিস্তিনে সব সামরিক আগ্রাসন বন্ধ, কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
১২৩ বার পড়া হয়েছে