সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা জেলায় মশা বাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আজ থেকে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। আজ থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এরকম পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হবে বলে জানান কর্মকর্তারা।

এ সময় চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাছাড়া এলাকাবাসীকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও পৌরসভার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে দেখা যায়।

এই সমন্বিত অভিযানের ফলে জেলায় এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পৌরসভা সূত্রে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় নিধন এবং নিয়মিত মশক নিধন স্প্রে (লার্ভিসাইড ও ফগার) কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নির্দেশনায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। শুধু সরকারি দপ্তর নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। প্রতি শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় এরকম পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হবে। আগামী ২৫ তারিখ চুয়াডাঙ্গা শহরের ১৫ টি স্থানে একযোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হবে। আমরা কয়েকটি ডোবা দেখতে পেয়েছি যেগুলা কচুরিপানা ও পদ্মপাতায় ভরা। আমরা এলাকাবাসীকে বলেছি এ সকল সকল ডোবা এবং বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

​এ সময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান, টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতে আমীর হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল, সরকারি সেক্রেটারি ইমরান হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স ও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন