সারাদেশ
সুনামগঞ্জের তাহিরপুরে দেশের অন্যতম পর্যটন এলাকা শিমুলবাগান রক্ষা ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
জাকির হোসেন, সুনামগঞ্জ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৫:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জের তাহিরপুরে দেশের অন্যতম পর্যটন এলাকা শিমুলবাগান রক্ষা ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিমুলবাগান তীরবর্তী যাদুকাটা নদীর পাশে এলাকাবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাতের অন্ধকারে একটি অসাধু চক্র নদীর পাড় কাটতে থাকে, যার ফলে শিমুলবাগানসহ নদীর তীরবর্তী এলাকার বসতভিটা, রাস্তা ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ অব্যাহত পাড়কাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শিমুলবাগানের নিরাপত্তা ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি সৃষ্টি করছে।
এছাড়া মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন শিমুলবাগানের স্বত্বাধিকারী রাকাব উদ্দিন, বিএনপি নেতা এনাম তালুকদার, আক্তার হোসেন, হাবিবুর রহমান, দুলাল মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন