সারাদেশ
মানিকগঞ্জের ঢাকা–আরিচা মহাসড়কের বরঙ্গাইল এলাকায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে একটি ট্র্যাজেডি ঘটেছে। মালবাহী পিক-আপের চাপায় ঘটনাস্থলে ফরিদপুর জেলার বোয়লি এলাকার মোনায়েম খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা বেগমকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা–আরিচা মহাসড়কের বরঙ্গাইল এলাকায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে একটি ট্র্যাজেডি ঘটেছে। মালবাহী পিক-আপের চাপায় ঘটনাস্থলে ফরিদপুর জেলার বোয়লি এলাকার মোনায়েম খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা বেগমকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, স্বামী–স্ত্রী মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিলেন। পথে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি কোম্পানির মালবাহী পিক-আপ তাদের চাপা দেয়। ঘাতক গাড়িটি পুলিশ আটক করেছে। নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন