সারাদেশ
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনকে হাতুরী ও লোহার রড দিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। আহত যুবদল নেতাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরে যুবদল নেতাকে হাতুরী ও রড দিয়ে পিটিয়ে আহত, ৫ লাখ টাকা ছিনতাই
আবিদ জামান, ফরিদপুর
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনকে হাতুরী ও লোহার রড দিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। আহত যুবদল নেতাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও তার স্বজনরা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পাঞ্জু মেম্বার, সজীব, সুজনদের নেতৃত্বে ৪–৫ জন অজ্ঞাত সন্ত্রাসী হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা হাতুরী, রড, রামদা ও ছ্যান দিয়ে জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার দোকানের সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তারা জাহাঙ্গীরকে ফেলে রেখে চলে যায়।
জাহাঙ্গীর বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। বদর উদ্দিন বেপারী, বিএনপি নেতা ও জাহাঙ্গীরের বাবা, বলেন, জমি নিয়ে বিরোধ চলছিল এবং এ জেরেই তার ছেলের উপর হামলা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন