সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের কুখ্যাত জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড (প্রধান সহকারী) ওসমান গণিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শেলা নদীর মূর্তির খাল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুখ্যাত জলদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণিকে আটক করা হয়।

এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত জলদস্যু ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এবং দস্যু দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতো বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান জানান, জব্দকৃত অস্ত্র ও আটককৃত দস্যুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মোংলা থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন