সর্বশেষ

জাতীয়স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

রমজানে টানা ১২ দিন আল–আকসা বন্ধ, ইসরায়েলের পদক্ষেপে ৮ মুসলিম দেশের নিন্দা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য বন্ধ রাখা হয়েছে জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ। ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের আটটি মুসলিম দেশ।

জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত এই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে বহু ফিলিস্তিনি মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে পারছেন না।

বুধবার এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত–এর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরোনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়, ফিলিস্তিনিদের জন্য আল–আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসতে এবং জেরুজালেমের পুরোনো শহরে যাতায়াতে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে। একই সঙ্গে মুসল্লিদের মসজিদে প্রবেশে যেকোনো বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন ওই আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইসরায়েল জানিয়েছে, ইরান–এর সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে ‘নিরাপত্তার স্বার্থে’ এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল–আকসা মসজিদ টানা বন্ধ রাখার ঘটনা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য প্রকাশ করেছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি একে ‘বিপজ্জনক ঐতিহাসিক নজির’ এবং মানুষের প্রার্থনার স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন