সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আইন-আদালত

জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা দাবি করার অভিযোগের ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি (তথ্যানুসন্ধান দল) গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সবাই প্রসিকিউটর।

মঙ্গলবার ‘জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ শিরোনামে প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল দুই দফা বৈঠক করে এবং অভিযোগগুলো তদন্তের সিদ্ধান্ত নেয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকেলে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মপদ্ধতি নির্ধারণের জন্য বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, আসামির জামিন করিয়ে দিতে অর্থ দাবি করার মতো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার ওপর মানুষের আস্থার সংকট তৈরি করতে পারে। তাই সব অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম শহরে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আসামি চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

অভিযোগ প্রকাশের পর গত সোমবার প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুরুতর আর্থিক দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাইমুম রেজা তালুকদারকে সংগঠনের আইনবিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম নিয়োগ পান। তবে বিএনপি সরকার ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর ২৩ ফেব্রুয়ারি তাঁকে সরিয়ে দিয়ে একই দিন আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

বর্তমানে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলে সদস্য রয়েছেন ১৭ জন।

মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটর তাঁর কার্যালয়ে প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে দুপুর আড়াইটায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে। ওই বৈঠকেই মূলত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, আলোচনায় টাকা দাবি সংক্রান্ত অভিযোগ ছাড়াও প্রসিকিউশন দলের ভেতরে থাকা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা নিয়েও প্রশ্ন তোলা হয় এবং সেগুলো পুনর্মূল্যায়নের কথা বলা হয়।

পরে দুপুরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে যে অভিযোগ ও অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, তা যাচাই-বাছাই করতে কোনো ধরনের কৃপণতা করা হবে না।

তিনি বলেন, “এ ধরনের অভিযোগ উঠলে আমাদের ট্রাইব্যুনাল অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সংকটে পড়ে।”

চিফ প্রসিকিউটর আরও জানান, এ বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। পাশাপাশি প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমসহ সংশ্লিষ্টদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

তিনি বলেন, এক কোটি টাকা দাবি করার অভিযোগসহ যে সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোর সবকিছুই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করা হবে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন