বেগম খালেদা জিয়ার স্মরণে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের খালইস্ট এলাকার ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজুর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রাবন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাবাজার ইউনিয়নের নেতা বাহার উদ্দিন, সাবেক কাউন্সিলর লিটন মাঝি ও শিলয় ইউনিয়নের নেতা জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১৬৯ বার পড়া হয়েছে