সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশসিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
নোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, দয়াল বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবে প্রায় ৪ কোটি পরিবার: রাজবাড়ীতে ড. তিতুমীর
মাদারীপুরে দাদা-নাতির বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
জামালপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী ৪ দিনের রিমান্ডে
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়াসহ ধ্বংস প্রায় ৪ লাখ কাঁচা ইট, জরিমানা ১ লাখ টাকা
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
পাবনায় অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে জরিমানা ও ডিজেল জব্দ
মুন্সীগঞ্জে মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পরামর্শ সভা
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
গোয়াইনঘাটে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের দাপট, শিশু কিশোররা ঝুঁকিতে
রাজশাহীতে অভিযান: অবৈধ ‘লাচ্ছা সেমাই’ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবে প্রায় ৪ কোটি পরিবার: ড. তিতুমীর

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় আনা হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক বিবেচনা বা বাছবিচার করা হচ্ছে না; বরং হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং পর্যায়ের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে এই উদ্যোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে প্রায় ৬০ লাখ মানুষ উপকৃত হয়েছেন। এছাড়া রমজান উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন উপাসনালয়ের পুরোহিতদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষির উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা জোরদার করতে আগামী ১৬ মার্চ খালখনন প্রকল্প উদ্বোধনের কথাও জানান তিনি। ভবিষ্যতে কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন ড. তিতুমীর।

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনবান্ধব কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং বেকারত্ব কমাতে কাজ করে যাচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরঝিকড়ী এলাকার ১২০১ জন উপকারভোগীর মধ্যে প্রতীকীভাবে পাঁচজনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন ড. তিতুমীর। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনুভূতি শোনেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন