সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” : প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে এ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা। এছাড়া বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, BNKS-এর অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার সাইংসাইং এ মারমা এবং অন্যন্যা নারী সংস্থার পরিচালক ডনাই প্রু নেলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয়। নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীর প্রতি সম্মান নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে অংশগ্রহণ বাড়ানোই এই দিবসের মূল উদ্দেশ্য।
 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন