সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” : প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ

সাতক্ষীরায় নারী দিবসে উপকূলীয় নারীদের সচেতনতা কর্মসূচি

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উপকূলীয় প্রান্তিক নারীদের অংশগ্রহণে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) সাতক্ষীরা জেলা শাখার অধীনে শ্যামনগর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপকূলীয় এলাকার নারীরা অংশ নিয়ে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যেও পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার, মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে গ্লোবাল গ্রিনগ্র্যান্টস ফান্ড। নারী দিবস উপলক্ষে উপকূলীয় নারীদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

কর্মসূচিতে স্থানীয় নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন