খুলনার দাকোপে ৪৬তম তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের সমাপনী কাল
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া আর্য হরিসভা মন্দিরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ৪৬তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের সমাপনী দিন রোববার (৮ মার্চ)।
আগামী সোমবার ভোরে সাত দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।
সমাপনী উপলক্ষে সোমবার ভোরে নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। পরে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা ও মহোৎসবের আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, খুলনা জেলায় সাত দিনব্যাপী মহানাম যজ্ঞের এমন আয়োজন আর কোথাও অনুষ্ঠিত হয় না। প্রতি বছর এ অনুষ্ঠান উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসে নাম সংকীর্তন শ্রবণ করেন।
শনিবার দুপুরে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলা শাখার সদস্য সচিব দীপক কুমার সরদার, খুলনা জেলা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার সিনহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন।
এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস, সদস্য সচিব ও আর্য হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বাপি, চালনা পৌরসভা পূজা পরিষদের সদস্য সচিব লিপিকা বৈরাগী, আর্য হরিসভা মন্দির কমিটির ভারপ্রাপ্ত পরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, পুজা উদযাপন ফ্রন্ট খুলনা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক পার্থ সাহা, প্রগতি ক্লিনিকের প্রোপাইটর বিধান বিশ্বাস, দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন ও কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দীপক রায়, মন্দির কমিটির সদস্য শিক্ষক চন্দ্রশেখর রায়, শিক্ষক সন্ধ্যা বালা, সজল ব্রহ্মচারী, তাপস প্রামাণ্য, তরুণ মন্ডল, মিন্টু প্রামাণ্যসহ স্থানীয় ভক্তবৃন্দ।
১৩৬ বার পড়া হয়েছে